মায়ের সখের মাছের মাথা খাওয়া হলো না...?
Wednesday, 20 February 2013
মায়ের সখের মাছের মাথা খাওয়া হলো না
মায়ের সখের মাছের মাথা খাওয়া হলো না...?
আব্বার পাত থেকে তুলে নিয়ে মা মাছের মাথাটি রেখে দিয়েছিলেন আমার জন্যই। সকালের বাসে বাড়ি গেলে দুপুরে আমার পাতেই তুলে দিতেন মাথাটি। আমার সব প্রিয় খাবার রান্না করে মা অপেক্ষায় ছিল পাগল ছেলের জন্য।
তীব্র নিন্দা ও প্রতিবাদ
ছাত্রশিবিরের বিভিন্ন জেলা সভাপতিসহ নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
আজসহ বিগত কয়েকদিনে ঢাকা জেলা দক্ষিণ সভাপতি মোস্তাক আহমেদ, লক্ষীপুর জেলা সভাপতি রেজাউল ইসলাম খান সুমন, শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সানাউল্লাহ মজুমদারসহ নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন ও সেক্রেটারী জেনারেল আবদুল জববার বলেন, সরকার পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের নেতাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারা নির্যাতন করছে। সরকারের এই আচরণ মানবাধিকার ও গণতন্ত্র পরিপন্থী। বিগত কিছুদিনে শিবিরের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি মোস্তাক আহমেদ, লক্ষীপুর জেলা সভাপতি রেজাউল ইসলাম সুমনসহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। আজ কুমিল্লায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। সরকার যদি মনে করে নেতৃবৃন্দকে গ্রেফতার করে চলমান আন্দোলনকে দমানো যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ছাত্রশিবিরের প্রত্যেক কর্মী দৃঢ়তার সাথে এই সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
নেতৃবৃন্দ বলেন, আমাদের আন্দোলন সুপরিকল্পিত ও গণতান্ত্রিক পথে পরিচালিত। শিবিরের হাজারো নেতাকে গ্রেফতার করেও আন্দোলনকে দমানো যাবে না। হাজার নেতার শুণ্যস্থান পূরণে শিবিরের লাখো কর্মী এগিয়ে আসবে। এ দেশের প্রতিটি ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লায় ছাত্রশিবিরের শিকড় বিস্তৃত। সরকার চাইলেই ছাত্রশিবিরকে আন্দোলনের ময়দান থেকে সরিয়ে দিতে পারবে না। আমরা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমে সরকারের সকল অপকর্মের সমুচিৎ জবাব দেব। ছাত্রশিবির নেতাকর্মীদের দিকে নিক্ষিপ্ত প্রতিটি বুলেটের জবাব এই ফ্যাসিবাদী সরকারকে জনগনের কাছে অবশ্যই দিতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে মুক্তি দিতে ও আইন বিরোধী গ্রেফতার অভিযান থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।
stop blogs
১২টি ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ
ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১২টি ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ টিম (বিডি-সিএসআইআরটি)।
বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের একজন সদস্য বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে রয়েছে সোনার বাংলা ব্লগ এবং বাঁশের কেল্লা ও ধর্মকারী নামের ফেইসবুক পেইজ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিডি-সিএসআইআরটি) আহ্বায়ক গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক দল বিবেচনায় নয়, প্রচলিত আইনেই ব্লগ বা ফেইসবুক পেইজ বন্ধ করে দেয়া হচ্ছে।”
রাষ্ট্রীয়, সমাজ বা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এ ধরনের লেখা ও ছবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিডি-সিএসআইআরটি সব সময় কাজ করে বলে জানান তিনি।
গত শনিবার সোনার বাংলা নামে একটি ব্লগ বন্ধ করে দেয় বিটিআরসি।
ব্লগার রাজীব খুনের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে সোনার বাংলা ব্লগে একটি পোস্ট থেকে হুমকি দেয়ার কথা জানায় শাহবাগের আন্দোলনকারী ব্লগাররা।
স্থপতি রাজীব গত শুক্রবার রাতে মিরপুরের পলাশ নগরে তার বাড়ির সামনে খুন হন। রাজীবের স্বজন ও ব্লগাররা বলছেন, জামায়াত-শিবির কর্মীরা এই খুনের সঙ্গে জড়িত।
গত বছরের ২৫ জানুয়ারি সাইবার ক্রাইম প্রতিরোধে একটি বিশেষ টিম গঠন করে বিটিআরসি। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি) নামে এই টিম সে সময় থেকে সাইবার ক্রাইম সনাক্তে কাজ শুরু করে।
একই বছরের ২২ এপ্রিল থেকে contact@csirt.gov.bd ঠিকানায় সাইবার ক্রাইম প্রতিরোধে অভিযোগ ও পরামর্শ নেয়া শুরু হয়। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিটিআরসি।
বাংলাদেশে ২০১০ সালের ২৯ মে প্রথমবারের মতো ফেইসবুক ব্লক করেছিল সরকার। তবে কয়েকদিন পর তা খুলে দেয়া হয়।

Subscribe to:
Posts (Atom)